Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১০ জুলাই ২০২৬ | ০৩:২৬ অপরাহ্ন

তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা কঙ্গনার

অনলাইন ডেস্ক ১০ জুলাই ২০২৬

বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মানেই যেন আলোচনা আর বিতর্কের ঝড়। এবার বর্তমান প্রজন্মের লাইফস্টাইল, আধুনিক ডেটিং কালচার এবং মানসিক অবক্ষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তরুণ প্রজন্মকে ভুল পথ থেকে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি, সন্তানদের নেতিবাচক কর্মকাণ্ডের পেছনে বাবা-মায়ের দায় কতটুকু—তা নিয়েও নিজের স্পষ্ট অভিমত জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা আধুনিক তরুণদের উদ্দেশ্যহীন জীবনযাত্রার সমালোচনা করে লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, বেঞ্চিং, ঘোস্টিং, ডাবল/ট্রিপল ডিজিট বডি কাউন্ট, ক্র্যাম্বিং, সিয়িং, টেস্টিং, ফিল্টার, স্টোরিজ, মাদক, ক্লাব, পার্টি এসবের পরও তরুণদের আনন্দ যে পরিপূর্ণ হয় না। এমন মোহ-মায়া, আবেগ, উদ্দেশ্যহীন জীবনযাপন সবকিছু ওলোটপালট করে দেয়।’

ডিজিটাল দুনিয়ার ফাঁদ থেকে তরুণদের দূরে থাকার পরামর্শ দিয়ে কঙ্গনা রানাওয়াত লেখেন, ‘তাই আবেগ থাকা উচিত, কিন্তু সেটা নিজের ক্যারিয়ার বা জীবনে সাফল্য অর্জনের লক্ষ্যে। তরুণ প্রজন্মকে বলতে চাই, নিজেদের শক্তি, ভাবনাকে গঠনমূলক কাজে ব্যবহার করো। খোলা মনে ভাবো কিন্তু রক্ষণশীল জীবনযাপন করো। তাহলে জেল, একঘেয়েমি, নেতিবাচকতা, অবসাদসহ অনেক সমস্যার হাত থেকে নিজেকে দূরে রাখতে পারবে।’

তার কথায়, ‘এখনকার দিনে শুধু কোনও পরিবারের পরিবেশ বা মা-বাবাকে দেখে সন্তানদের মূল্যবোধ সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয়। বরং গুরুত্বপূর্ণ বিষয় হল, কে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে? বা তারা কার সঙ্গে সময় কাটাচ্ছে? ওদের জীবনে স্যোশাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তাই বা কী ধরনের প্রভাব ফেলছে? এগুলো দেখা উচিত।’

শেষে বলেন, ‘বাবা-মাকে দোষারোপ করা যায় না। কারণ মানুষ এখন সমান্তরালে একাধিকভাবে জীবন যাপন করতে অভ্যস্ত। খুব সতর্কতার সঙ্গে সমাজের কাছে নিজেদের একটি কাঙ্ক্ষিত ভাবমূর্তি গড়ে তোলে। কারণ তাদের কাছে নিজের অনুভূতির চেয়ে সমাজ তাদের কোন চোখে দেখছে? সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। তাই সন্তানদের কুকর্মের জন্য পরিবারকে দায়ী করা উচিত নয়।’

অভিনেত্রী কঙ্গনা --সংগৃহীত ছবি