Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১০ জুলাই ২০২৬ | ০৫:০০ অপরাহ্ন

সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

ছোটন সরদার ১০ জুলাই ২০২৬

সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের নতুন কমিটি গঠন হয়েছে। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে স্বপন কুজুরকে সভাপতি, মিন্টু এক্কাকে সাধারণ সম্পাদক এবং প্রদীপ কুজুরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সাপাহার মহিলা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধি, সংগঠনের নেতা-কর্মী ও আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। সম্মেলনে সভাপতিত্ব করেন স্বপন কুজুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডী। তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার, শিক্ষা, ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আদিবাসী সমাজের উন্নয়ন ও অধিকার আদায়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। 



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, উপদেষ্টা পরিষদের সদস্য দেবাশীষ প্রামানিক (দেবু), কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সুধীর তির্কী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, নওগাঁ জেলা সভাপতি আমিন কুজুর ও সাধারণ সম্পাদক দীপঙ্কর লাকড়া। এ সময় নিতি মুন্ডাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, শিক্ষার সুযোগ বৃদ্ধি, ভূমি সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক বৈষম্য দূরীকরণে জাতীয় আদিবাসী পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে নবগঠিত উপজেলা কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে স্বপন কুজুরকে সভাপতি, মিন্টু এক্কাকে সাধারণ সম্পাদক এবং প্রদীপ কুজুরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের নতুন কমিটি গঠন হয়েছে।