Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১০ জুলাই ২০২৬ | ০৭:৩১ অপরাহ্ন

তানোরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক : ১০ জুলাই ২০২৬

রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. আছান আলী (২২) গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিলকুমারী বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন তানোর থানার এসআই মোহাম্মদ মাসউদ আলীর নেতৃত্বাধীন পুলিশ দল। গ্রেপ্তার আছান আলী তাতিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


তানোরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার