Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ জুলাই ২০২৬
০৫:৪২ অপরাহ্ন

উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Meeting with the Disaster Management Committee on Standing Order on Disaster (SOD)

হেক্স ইপার এর সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্পের অধিণে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। 

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, প্রকল্পের টেকনিক্যাল অফিসার-মোঃ আনোয়ার হোসেন, ফারহানা উর্মি প্রমূখ।

সভায় বক্তারা বলেন, নিয়ামতপুর উপজেলায় কাজ করার অনেক সুযোগ আছে। সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানকেও কাজ করতে হবে। একই ব্যাক্তিকে যাতে একাধিক সহায়তার আওতায় না নিয়ে আসা হয় অর্থাৎ ওভারল্যাপিং যাতে না হয় এজন্য এনজিওদের সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করার কথা বলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news