Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক Ekta Express train derailed

ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোসা. হাসিনা খাতুন।

তিনি বলেন, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রস্তুত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই সেটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেনচলাচল স্বাভাবিক হবে। তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news