Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৩ জুলাই ২০২৬ | ০৭:০৯ অপরাহ্ন

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:- ১৩ জুলাই ২০২৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও আঞ্চলিক মুরগি খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রীকে গবেষণাগার অভ্যন্তরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান প্রতিষ্ঠানের উপ-পরিচালক ড. মো. গোলাম মোস্তফা।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী,  আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগারের সাইন্টিফিক অফিসার মিনার মাহমুদ, সাইন্টিফিক অফিসার ইয়াদুল ইসলাম, আঞ্চলিক মুরগি খামারের উপ-পরিচালক ডা. মোহাম্মাদ তোফিজুল ইসলাম, পোল্ট্রি জেনেটিসিস্ট ডা. অসীম কুমার প্রামাণিক, জুনিয়র অফিসার (প্রডাকশন) আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।