Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:- Sultan Saladin Tuku

রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু,এমপি। সোমবার বিকেলে তিনি শহীদ জিয়া শিশু পার্কটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ পার্কের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, রাজশাহীতে শিশুদের বিনোদনের এ কেন্দ্রটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণের কারণে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিগত সময়ে পার্কটির কোন উন্নয়ন করা হয়নি। শহীদ জিয়া শিশু পার্কটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় পার্কটিকে আরও আকর্ষণীয় করতে এখানে বার্ড কর্ণার, ফিস একুরিয়াম স্থাপন করার বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news