Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

অনলাইন ডেস্ক Father and son killed in lightning strike

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন আনোয়ার গনেশ (৫৫) ও তার ছেলে নিমাই গনেশ (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির পাশের পাটখেতে আনোয়ার গনেশ ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।

ইউপি সদস্য কবিন্দ্র জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news