Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Body of teenager recovered

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঐতিহ্যবাহী মহারাজার দিঘি থেকে মানিক হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মানিক হোসেন পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদে জানতে পেরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তাদেরকে এ কিশোরের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে চিরকুটের বিষয়বস্তু ও এর সত্যতা যাচাই করছেন সংশ্লিষ্ট তদন্ত কমিটিরা। ঘটনার পরপরই পঞ্চগড় সদর থানা পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেন।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, মহারাজার দিঘি থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগের। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news