Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ জুলাই ২০২৬
০৫:৪০ অপরাহ্ন

গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে চালক-সহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছোটন সরদার, রাজশাহী Preventing sexual harassment on public transport

গণপরিবহনে নারী, শিশু ও অন্যান্য যাত্রীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে রাজশাহীতে পেশাদার চালক, সহকারী ও সুপারভাইজারদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতি ব্যাচে ২০ জন করে অংশগ্রহণকারী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বুধবার ১৫জুলাই আগামী ১৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগে রাজশাহী নগরের রাণীবাজার এলাকার এস. কে. ফুড ওয়ার্ল্ডে এ  প্রশিক্ষণটি ব্র্যাকের শিখা (SHIKHA) প্রকল্পের আওতায়  ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

গণপরিবহনে নারী ও শিশুদের প্রতি সম্মানজনক আচরণ, জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, চালক-সহকারীদের পেশাগত দায়িত্ব এবং সংশ্লিষ্ট আইনি ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন বাস্তব পরিস্থিতি মোকাবিলার কৌশলও তুলে ধরা হয়।


প্রথম দিনের প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক পারকন চৌধুরী এবং রাজশাহী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। দ্বিতীয় দিনের অধিবেশনে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন রাজশাহী পরিবহন মালিক গ্রুপের সভাপতি মাহবুবুর রশিদ।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাকের ঢাকা প্রধান কার্যালয়ের জেমস জোয়েব সরেন।

আয়োজকরা  গণপরিবহনকে নারী ও শিশুবান্ধব এবং হয়রানিমুক্ত করতে চালক, সহকারী ও সুপারভাইজারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি জরুরি। ধারাবাহিক এ প্রশিক্ষণের মাধ্যমে পেশাজীবীদের মধ্যে দায়িত্বশীলতা বাড়বে এবং যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রশিক্ষণের প্রতিটি ব্যাচে ২০ জন করে চালক, সহকারী ও সুপারভাইজার অংশ নিচ্ছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৯ জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news