Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অনলাইন ডেস্ক Horrific explosion at fireworks factory

ভারতের একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত নয়জন আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গুজরাটের আহমেদাবাদের একটি আতশবাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটেছে। আহত নয়জনের অবস্থাও গুরুতর।

ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের কারখানাটি আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও এটি স্থানীয় একটি খামারে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগরের সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে তারা বিস্ফোরণের খবর পান। এরপর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও আরএএফের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজি কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে। নিহত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফের পক্ষ থেকে দুই লাখ রুপি করে এককালীন অনুদান দেওয়া হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

সূত্র:  এনডিটিভি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news