Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের

অনলাইন ডেস্ক স্থানীয় নির্বাচন Tarique Rahman

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।  শনিবার রাতে দলের রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তার পক্ষ থেকে আসে এই নির্দেশনা।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে হয় এই বৈঠক। যার মধ্য দিয়ে বিভাগভিত্তিক তৃণমূল নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শুরু করলেন তারেক রহমান।

বৈঠকের একটি সূত্র আগামীর সময়কে জানিয়েছে, যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের বাছাইয়ের পাশাপাশি তৃণমূলে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা এবং কোথাও কোনো দ্বন্দ্ব-কোন্দল থাকলে তা-ও নিরসনের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তৃণমূল নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার জন্য যেন ঐক্য নষ্ট না হয়। এতদিন সবাই যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, ভবিষ্যতেও তা ধরে রাখার ওপর জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, বিগত নির্বাচনে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে দলকে জিতিয়ে নিয়ে এসেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনেও ঠিক সেভাবেই ঐক্যবদ্ধ থেকে দলকে জিতিয়ে নিয়ে আসতে হবে।

তিন জেলার নেতাদের পাশাপাশি বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news