Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২০ অপরাহ্ন

বসন্তেও পঞ্চগড়ে ১০ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

অনলাইন ডেস্ক: ১৭ ফেব্রুয়ারি ২০২৪

পঞ্চগড়ে ফাগুনেও মাঘের শীত নেমেছে। ভোরে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার থেকে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সকালে তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান, জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকদিন তাপমাত্রা বাড়ার পর হঠাৎ করে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে। ভোরের সূর্য দেখা গেলেও হিমশীতল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ আবার তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কমে আসায় শীত বেড়েছে। সোমবার রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বিবিএন/১৮ ফেব্রুয়ারি/এসডি

পঞ্চগড়ে ১০ ডিগ্রিতে নামল তাপমাত্রা