Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ জুলাই ২০২৬
০৮:৫৮ অপরাহ্ন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

অনলাইন ডেস্ক Photos of Abu Sayeed, Mughd and Wasim to be added to passports

পাসপোর্টের নকশায় নতুন পরিবর্তন আনছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সাধারণ পাসপোর্টের ভেতরের পাতায় থাকা জলছাপ (ওয়াটারমার্ক) পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নকশায় জুলাই গণঅভ্যুত্থানের তিন শহিদ—আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি সংযোজন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, পাসপোর্টের অভ্যন্তরীণ নিরাপত্তা নকশার অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হচ্ছে। এ লক্ষ্যে জলছাপের বর্তমান নকশা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে নতুন নকশার পাসপোর্ট কবে থেকে ইস্যু করা হবে, কীভাবে এটি বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা কবে আসবে- এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news