Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ জুলাই ২০২৬
০৭:১৫ অপরাহ্ন

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আবুল কালাম আজাদ Protest against proposal to shift NESCO head office to Bogra

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (২০ জুলাই) রাজশাহীবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নেসকো উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় রাজশাহীতে থাকাই যৌক্তিক এবং এটি এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার।

বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তর করা হলে রাজশাহীর প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্ষুণ্ন হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের সেবাগ্রহীতাদের স্বার্থও বিঘ্নিত হতে পারে।

মানববন্ধন থেকে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

অন্যথায় বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে।

কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা অংশ নেন। তারা রাজশাহীর স্বার্থে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news