
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে পদ্মা ট্রেনে ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটি) কর্তৃক মা'রধ'রের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ৬টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়েছেন। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
অবরোধের কারনে রাজশাহী রেল স্টেশনে আটকে পড়ে ঢাকা গামী বনলতা,সিল্কসিটি সহ সকল রুটের ট্রেন।
মঙ্গলবার( ২১ জুলাই) সকাল ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার দাবি করেন, সরকারি রসিদ ছাড়া অর্থ আদায়ের মাধ্যমে টিকিটবিহীন যাত্রীদের ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। তিনি আরও অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টি-শার্ট পরিহিত থাকা সত্ত্বেও শিক্ষার্থীকে মা'রধর করা হয় এবং পরে আগের স্টেশনে নামিয়ে দেওয়া হয়।
পোস্টে তিনি অভিযুক্ত টিটি সুমনকে দ্রুত হাজির করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেলপথে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেন।
এরপর শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিলে রাজশাহীর সাথে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল পৌনে ৯ টায়, রেলওয়ে পশ্চিম রাজশাহীর মহাব্যবস্থাপক ( জিএম) ফরিদ আহমেদ বলেন,বিষয়টি খুব জটিল।আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের সাথে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভিসির সাথে কথা বোলেছি ও বোলছি অন্তঃত ট্রেন অবরোধ তুলে নেয়ার জন্য।এখন পর্যন্ত পজেটিভ কিছু পায়নি।তবে আলোচনায় বিষয়টি সমাধানের চেস্টা অব্যহত আছে। শিক্ষার্থীদের বিষয় তাই সমাধানে সময় লাগতে পারে।