Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শেখ মেহেদীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

অনলাইন ডেস্ক Sheikh Mehdi Hassan

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। যে কারণে তাকে শুনানির জন্য তলব করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন মেহেদী।

মেহেদীর সাম্প্রতিক মন্তব্য বোর্ডের নজরে আসার পরই ডাকতে যাচ্ছে বিসিবি। বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা তাকে শুনানির জন্য ডাকব। কারণ একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। কিন্তু প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আঙুল তুলে সে মনে হচ্ছে সেই নিয়ম ভঙ্গ করেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে অপরাজিত ২৯ রান করার পাশাপাশি বল হাতে ১ উইকেট নিয়েছিলেন মেহেদী। তবে এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।

সিরিজ শেষে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার। সিরিজ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে মেহেদী বলেন, ‘আক্ষেপ তো থাকেই। আমি একজন ক্রিকেটার। আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও আমি নিয়মিত নই। বেশিরভাগ সময়ই ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ে যাই। এটা অবশ্যই হতাশাজনক। যদি আমি নিয়মিত খেলতে পারতাম, তাহলে আগের চেয়ে আরও ভালো পারফর্ম করতে পারতাম।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news