Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ জুলাই ২০২৬
০২:১৯ অপরাহ্ন

গোদাগাড়ীতে ৫ লিটার কেরুসহ দুইজন আটক, চেয়ারম্যানের মোটরসাইকেলের দাবি

ছোটন সরদার Two arrested with 5 liters of cannabis

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫ লিটার কেরুসহ দুইজনকে আটক করেছে গোদাগাড়ী থানা-পুলিশ। মঙ্গলবার ২১ জুলাই বিকেল পাঁচটার দিকে উপজেলার জোটা বটতলা মোড়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. ডালিম, পিতা আব্দুর রাজ্জাক, গ্রাম নবগ্রাম। তিনি গোদাগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদার হিসেবে দায়িত্ব পালন করেন। অপরজন বনোমালি, পিতা ভেদা রায় (যষ্টি), একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা একটি মোটরসাইকেলে করে ৫ লিটার কেরু বহন করছিলেন। অভিযানের সময় গোদাগাড়ী থানা-পুলিশ তাঁদের আটক করে। জব্দ করা মোটরসাইকেলটি মাসিদুল গনি (মাসুদ) চেয়ারম্যানের বলে আটক ব্যক্তিরা দাবি করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেল ও জব্দ করা কেরু চেয়ারম্যানের।

তবে এ বিষয়ে মাসিদুল গনি (মাসুদ) চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি। গোদাগাড়ী থানার পক্ষ থেকেও এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news