Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ জুলাই ২০২৬
১২:০৭ পূর্বাহ্ন

কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Inauguration of mandatory pre-litigation mediation program

কক্সবাজার জেলায় বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা (Pre-Case Mediation) কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

গতকাল সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ মন্ত্রী আসাদুজ্জামান।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এর আয়োজনে কক্সবাজার, ভোলা, যশোর, বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, নাটোর, শরীয়তপুর, পঞ্চগড় ও টাঙ্গাইলসহ ১০টি জেলায় একযোগে উক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে আইনমন্ত্রী বলেন, মামলা করার আগে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা বা সমাধান হয়ে গেলে অনেক মামলার দ্রুত নিষ্পত্তি হবে। এতে করে আইনী প্রক্রিয়া সহজ হবে ও আইনের প্রতি বিশ্বাস বাড়বে।

তিনি আরো বলেন, এই কার্যক্রমের মাধ্যমে অনেক দরিদ্র বিচারপ্রার্থী খরচ ছাড়া সঠিক বিচার পাবে।

মন্ত্রী বলেন, লিগ্যাল এইড এর মাধ্যমে আইনী সহায়তা জনগণের দারপ্রান্তে পৌছে যাবে, বিচারপ্রার্থীদের কষ্ট কমে যাবে।

সিনিয়র জেলা দায়রা জজ মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার অভিজিৎ চৌধুরী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news