Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ জুলাই ২০২৬
০৩:৪৯ অপরাহ্ন

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

অনলাইন ডেস্ক Brazil to play friendly match in India

হতাশাজনক বিশ্বকাপ শেষে ভবিষ্যৎ নিয়ে কর্মপরিকল্পনা শুরু করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে যাওয়ার চিন্তাভাবনা তাদের। এই ম্যাচের আয়োজক হতে পারে কলকাতা। 

ইএসপিএন ব্রাজিল-এর প্রতিবেদন অনুযায়ী, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের উপমহাদেশে নেওয়ার জন্য ভারতীয় আয়োজকদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

২০২৬ বিশ্বকাপ চলাকালে সিবিএফ ও ভারতীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। টুর্নামেন্ট চলাকালে ভারতীয় ভক্তদের উন্মাদনা ও ব্রাজিলের প্রতি বিশাল সমর্থনের কারণে তারা ভারতে খেলার ব্যাপারে আগ্রহী হয়েছে।

সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে ব্রাজিলের তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা। ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউন্সভিল ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। তৃতীয় ম্যাচটি নিয়ে চলছে আলোচনা এবং সেটি হতে পারে ভারতে।

ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বাংলাদেশেও তাদের ম্যাচ আয়োজনের জোরালো দাবি উঠেছে। আয়োজক হওয়ার দৌড়ে আছে সিঙ্গাপুর ও কাতার। বর্তমান পর্যায়ের আলোচনায় আপাতত ভারতকে বিবেচনা করা হচ্ছে।

ম্যাচটি কলকাতায় আয়োজন হলে সেটি হবে ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে শহরটির ঐতিহাসিক সম্পর্কের বহিঃপ্রকাশ। ১৯৭৭ সালে মোহনবাগানের বিপক্ষে নিউ ইয়র্ক কসমসের হয়ে পেলে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন। তার এক দশক পর শহরটিতে ফিরেছিলেন ব্রাজিলিয়ান লিজেন্ড।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news