Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৫ জুলাই ২০২৬ | ০৬:২৩ অপরাহ্ন

ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স ও স্পেন

অনলাইন ডেস্ক ২৫ জুলাই ২০২৬

 স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ফ্রান্স ও স্পেন। তীব্র গরম ও জলবায়ু পরিবর্তনের কারণে শুরু হওয়া এ দাবানল ছড়িয়ে পড়ছে দ্রুত। সংবাদমাধ্যম সিএনএন শনিবার (২৫ জুলাই) জানিয়েছে, বনাঞ্চল গ্রাস করার পর আগুন এখন এগিয়ে আসছে শহরের দিকে।

ফ্রান্স সরকার বোর্দোয়া এবং আটলান্টিকের উপকূলীয় অঞ্চলের বিশাল অংশ থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে।

অপরদিকে স্পেনের মাদ্রিদের ঠিক পূর্ব দিকের একাধিক শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ এমন পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানকার আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দাবানলের কারণে এখন পর্যন্ত এ দুটি দেশ থেকে ২ লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এরমধ্যে শুধুমাত্র ফ্রান্সের ক্যাপ ফেরাত উপত্যকা থেকে ৪০ হাজার জনকে সরানো হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর দাবানল শুরুর পর ৯৮ হাজার হেক্টর জমি পুড়েছে। যারমধ্যে গত জানুয়ারি থেকে জিরোন্ডে অঞ্চলে পুড়েছে ৪০ হাজার হেক্টর জমি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্পেনে আজ বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে। তবে এই বৃষ্টি দাবানল থামানোর জন্য পর্যাপ্ত হবে না।

অপরদিকে জরুরি অবস্থা ঘোষণার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ বলেছেন, এখন তাদের প্রধান লক্ষ্য হলো জীবন রক্ষা করা। সামনের কয়েক ঘণ্টা গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, যদিও আজ তাপমাত্রা কমে এসেছে কিন্তু বাতাসের বেগ ও তীব্রতা কেমন হবে সেটি তারা জানেন না।

সূত্র: সিএনএন, বিবিসি

স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ফ্রান্স ও স্পেন। --সংগৃহীত ছবি