Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ জুলাই ২০২৬
১০:৫০ অপরাহ্ন

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

অনলাইন ডেস্ক Prahlad Joshi

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রহ্লাদ যোশী। তীব্র আন্দোলনের মুখে আজ শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে প্রহ্লাদকে তার স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ধ্রুপুদি মুর্মু ধর্মেন্দ্রর পদত্যাগপত্র গ্রহণ এবং প্রহ্লাদের নতুন দায়িত্বকে অনুমোদন দিয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া বিবৃতিতে এ ব্যাপারে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে ভারতের প্রেসিডেন্ট ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রেসিডেন্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রহ্লাদ জোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন।”

প্রহ্লাদ যোশী কর্ণাটকের একজন লোকসভা এমপি। তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এরসঙ্গে তাকে শিক্ষামন্ত্রী করা হয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে প্রায় দুই মাস ধরে ধর্মেন্দ্রর পদত্যাগ চেয়ে আসছিলেন ভারতীয় তরুণরা। তারা দিল্লির যন্তর মন্তরে এ নিয়ে টানা আন্দোলন করছিলেন। এরমধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে মার্চ করতে চাইলে তাদের ওপর হামলা করা হয়। এরপর এই আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা দুইদিন নিজে বার্তা দেন। তবে তারা তাদের দাবিতে অনড় ছিলেন। এরপর আজ শনিবার ধর্মেন্দ্র পদত্যাগই করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news