
দৈনিক উত্তরা প্রতিদিনের এক যুগপূর্তি উপলক্ষে ২৫ জুলাই শনিবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে প্রতিনিধি সম্মেলন, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সেরা প্রতিবেদক, কর্মকর্তা ও কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ অনুষ্ঠানে বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি সৈয়দ মাহামুদ শাওন উত্তরা প্রতিদিনে যোগদানের পর টানা ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সেরা প্রতিবেদক হিসেবে সম্মাননা লাভ করেন। তিনি এ স্বীকৃতির জন্য পত্রিকার কর্তৃপক্ষ, সহকর্মী ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।