Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিশ্বকাপে হারের পর প্রথমবার জনসমক্ষে এলেন মেসি

অনলাইন ডেস্ক Lionel Messi

বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে রানার্সআপ হওয়ার পর নিজ শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। ফাইনালের পর কয়েক দিন পরিবার নিয়ে একান্তে সময় কাটানোর পর এবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল আর্জেন্টাইন অধিনায়ককে। তবে মাঠে ফুটবল খেলতে নয়, পরিবারের মালিকানাধীন ক্লাব লিওনেস এফসির ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি। টিওয়াইসি স্পোর্টস

শনিবার (২৫ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় রোজারিওর কাছের শহর অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়ামে প্রিমেরা সি লিগের ২১তম রাউন্ডে লিওনেসের মুখোমুখি হয় সেন্ট্রাল কর্দোবা। ম্যাচ শুরুর কিছুক্ষণ পর কালো রঙের হুডি পরে স্টেডিয়ামে প্রবেশ করেন মেসি। যতটা সম্ভব আড়ালেই থাকার চেষ্টা করলেও দর্শকদের চোখ এড়াতে পারেননি তিনি।

টেলিভিশনের সম্প্রচার এবং দর্শকদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গোলপোস্টের পেছনের ভিআইপি বক্সে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন মেসি। তাকে দেখতে পেয়ে গ্যালারিতে উপস্থিত সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে থাকেন। বরাবরের মতোই হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন আর্জেন্টাইন তারকা। বিশেষ করে শিশু সমর্থকদের প্রতি তার আন্তরিক অভিবাদন উপস্থিত দর্শকদেরও মুগ্ধ করে।লাইভ টিভি

আর্জেন্টিনার রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিও মেসির স্টেডিয়ামে উপস্থিতির ভিডিও প্রকাশ করেছে। তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, লিওনেসের ম্যাচ দেখতে অরোইয়ো সেকোতে গিয়েছিলেন মেসি এবং সেখানে তিনি রেডিওটির জন্য একটি বিশেষ শুভেচ্ছা বার্তাও দেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news