রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শনিবার (২৫ জুলাই) দিবাগত গভির রাতে পরিচালিত এ অভিযানের তথ্য রোববার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানি।
গ্রেপ্তার কৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের জয়নাল আবেদিনের ছেলে জনি মাহমুদ (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ১০টায়। কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২জনকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কৃতরা স্বীকার করেছেন যে, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন পন্থায় গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে পরস্পরের যোগসাজশে বিক্রি করে আসছিলেন।
র্যাব-৫ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।