Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ জুলাই ২০২৬
০৪:৪৮ অপরাহ্ন

নগরীর নিরাপত্তায় আরএমপিকে অত্যাধুনিক ১৫৫টি সিসি ক্যামেরা দিলেন রাসিক

আবুল কালাম আজাদ RASIK donated 155 state-of-the-art CCTV cameras

রাজশাহী মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং ডিজিটালি সিকিউরড সিটি গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন।

রবিবার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নিকট অত্যাধুনিক সিসি ক্যামেরা আনুষ্ঠানিকভাবে তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।

উল্লেখ্য যে, রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল স্থানগুলোতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হবে। এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোঃ আবুল কালাম সাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ গাজিউর রহমান।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news