Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আমিন এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Nurul Amin

রোববার ২৬ জুলাই কক্সবাজারের ‎টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আমিন এর প্রথম মৃত্যুবার্ষিকী।

জীবদ্দশায় তিনি নয়াবাজার আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, কক্সবাজার জেলা চিংড়ী খামার গ্রুপ এর সাধারণ সম্পাদক, মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য ও নয়াবাজার পশ্চিম সাতঘড়িয়া পাড়া দারুস সালাম জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন।

নুরুল আমিন ২০২৫ সনের ২৬ জুলাই নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এদিন বাদে মাগরিব বাহরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে সিকদারিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পুর্ণ হয়। ‎ 

প্রসঙ্গত : সমাজ সেবক শিক্ষানুরাগী  নুরুল আমিন, বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, রঙ্গীখালী দারুল উলুম ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও ইসলামীক সেন্টার বোর্ড অব ষ্টাষ্টির আজীবন সদস্য মরহুম আলহাজ্ব আলী মিয়ার প্রথম পুত্র। গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েছে প্রয়াতের পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকার সর্বস্তরের মানুষ। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকলে জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর অভাব অনুভব করছে।

আত্মীয়স্বজন, পরিচিতজন এবং শুভাকাংঙ্খীদের কাছে পরিবারের বিনীত অনুরোধ তারা যেন তাঁর জন্য প্রার্থনায় স্বরণ করে দোয়া করেন। 

এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার ও আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার স্মৃতি ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজকের এইদিনে তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও  আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও তাঁরই সুযোগ্য সন্তান শামস মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news