Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ জুলাই ২০২৬
১১:৪৮ পূর্বাহ্ন

২০ বছর পলাতক থাকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Death row convict arrested in murder case

র‍্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল পার্বত্য বান্দরবান জেলার সদর থানাধীন সদর ইউনিয়নের ‘ওয়াই জংশন’ এলাকায় গোপন সংবাদে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে।

রোববার ২৬ জুলাই দুপুরে পরিচালিত অভিযানে ২০০৭ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও প্রায় ২০ বছর ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি উসিংনু মার্মাকে (৩৮) গ্রেফতার করতে সক্ষম হয়।

​গ্রেফতার উসিংনু মার্মা (৩৮) বান্দরবান পার্বত্য জেলার সদর থানাধীন লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা রে অং মারমার ছেলে। 

​গ্রেফতার আসামির বিরুদ্ধে ২০০৭ বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়ায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড এবং ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। উক্ত সাজা এড়াতে আসামি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news