Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৭ জুলাই ২০২৬ | ০৯:১৮ অপরাহ্ন

শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসীর মানববন্ধন, পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে গণআবেদন

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ২৭ জুলাই ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা জেলা প্রশাসকের কাছে একটি গণআবেদনও জমা দিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন মাগুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দারা।

মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, ওই এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সংঘর্ষ সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের মিথ্যা মামলায় জড়ানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয়।

বক্তারা আরও দাবি করেন, গত ২৪ জুলাই ২০২৬ ইং তারিখে সংঘটিত একটি ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন এবং তাঁদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পাশাপাশি গবাদিপশু লুট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করা হয়েছে।

এসব ঘটনার কারণে নারী, শিশু ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় থাকায় এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের কাছে একটি গণআবেদন জমা দিয়েছেন ভুক্তভোগীসহ এলাকাবাসি।

মানববন্ধনে এলাকার অর্ধশতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

              

উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।