Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৩:৫৮ পূর্বাহ্ন

মহেশপুরে মাটিলা সীমান্তে ভারতীয়সহ ২০ জন আটক

অনলাইন ডেস্ক: ১৮ ফেব্রুয়ারি ২০২৪

ঝিনাইদহে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় একজন ভারতীয়সহ ২০ জনকে আটক করেছেন ৫৮-বিজিবি। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) তথ্য নিশ্চিত করেছেন ৫৮-বিজিবির অধিনায়ক এইচ.এম সালাহউদ্দিন চৌধুরী। 

তিনি বলেন, রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় ৫৮-বিজিবির মাটিলা বিওপির টহল দল ২০ জন নারী পুরুষকে আটক করে। তাদের মধ্যে শিশু ১ জন, নারী ৯, পুরুষ ১০ জন। 

আটকদের মধ্যে একজন ভারতীয় আর বাকিরা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইলসহ বিভিন্ন জেলায়। 

কট/বি

মহেশপুরে মাটিলা সীমান্তে ভারতীয়সহ ২০ জন আটক