Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ জুলাই ২০২৬
০৬:৫৪ অপরাহ্ন

উত্তম চরিত্র লাভে যে দোয়া পড়তে হয়

অনলাইন ডেস্ক The prayer to be recited to gain good character

মানুষ স্বভাবতই সুন্দর চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও গ্রহণযোগ্যতা কামনা করে। কিন্তু ইসলাম আমাদের শেখায়-প্রকৃত সৌন্দর্য শুধু মুখমণ্ডলের নয়; বরং উত্তম চরিত্র, নম্র আচরণ ও সুন্দর আখলাকই একজন মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে।

আল্লাহ তাআলা যেমন আমাদের অবয়বকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তেমনি তাঁর কাছেই প্রার্থনা করতে হবে যেন তিনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন এবং চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে দেন। রাসুলুল্লাহ (সা.) নিজেও এ দোয়াটি পাঠ করতেন।

اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমার চেহারা সুন্দর করেছেন।

অতএব, আমার চরিত্রও সুন্দর করে দিন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৪৩৯২, বাইহাকি, হাদিস : ৪৮৮)

এই সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ দোয়ার মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন যে, বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সুন্দর আখলাক অর্জনের জন্যও আল্লাহর সাহায্য কামনা করা উচিত।

কারণ মানুষের প্রকৃত পরিচয় তার চেহারায় নয়, বরং তার চরিত্র, ব্যবহার এবং তাকওয়ায়। কেননা যে সৌন্দর্য মানুষের চোখে ধরা পড়ে, তার চেয়েও মূল্যবান হলো সেই সৌন্দর্য, যা মানুষের হৃদয় জয় করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news