Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় আবারও ১০ দিন নির্ধারণ

অনলাইন ডেস্ক fuel oil

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা আবারও কমিয়ে ১০ দিন নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।  

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

এর আগে, গত ২১ এপ্রিল অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চলতি বছরের জুন-আগস্ট সময়ে জ্বালানি তেল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণ করা হয়েছিল। সেই অনুমোদনের কার্যকারিতা গত জুন পর্যন্ত বলবৎ ছিল। 

বর্তমান আন্তর্জাতিক বাজার পরিস্থিতিতে দীর্ঘ সময়ের দরপত্র প্রক্রিয়ার কারণে সরবরাহকারীরা ঝুঁকি প্রিমিয়াম যুক্ত করে বেশি দর প্রস্তাব করতে পারে। একই সঙ্গে স্থির মূল্যে দর দিতে তারা অনাগ্রহী হয়ে পড়ে। এতে প্রতিযোগিতামূলক বাজারদরে জ্বালানি তেল সংগ্রহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।  

এ প্রেক্ষাপটে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক মূল্যে ক্রয়ের সুযোগ বজায় রাখতে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময় ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন চাওয়া হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news