Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা শুভ সংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে সাইবার কনসালটেন্সি সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:- "Cyber ​​Consultancy Seminar"

বর্তমান প্রযুক্তির যুগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইন জগতে নিরাপদ রাখতে ও সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো "সাইবার কনসালটেন্সি সেমিনার"। মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) সকাল ৯টায় বসুন্ধরা শুভসংঘ, রাজশাহী জেলা শাখার আয়োজনে এই সেমিনার সফলভাবে সম্পন্ন হয়।

​বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর (SSC পরীক্ষার্থী) ১২০ জন ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে এই সচেতনতামূলক সেশনে অংশগ্রহণ করে।

​সেমিনারে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ, রাজশাহী জেলা শাখার সভাপতি মো: জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা ও সেমিনারের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন শুভসংঘের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুমাইয়া হক।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অনলাইন জগতের নানা ঝুঁকি ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বসুন্ধরা শুভসংঘের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগ প্রশংসনীয়।"

​সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তার বাস্তবমুখী নানা দিক তুলে ধরেন শেখ রমেনা ইয়াসমিন। তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়, পাসওয়ার্ড গোপন রাখা, টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করা, প্রলোভনমূলক ও ফিশিং লিংকে ক্লিক না করা এবং অনাকাঙ্ক্ষিত ওটিপি (OTP) কারও সাথে শেয়ার না করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

​অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কার্যকরী সদস্য সামিউল ইসলাম স্নিগ্ধ এবং অর্থ সম্পাদক তাহসিন শেখ।

​সভাপতির বক্তব্যে মো: জুলফিকার আলী হায়দার বলেন, "স্কুলগামী শিক্ষার্থীরা যেন কোনো ধরনের সাইবার বুলিং বা অনাকাঙ্ক্ষিত অনলাইন ব্ল্যাকমেইলিংয়ের শিকার না হয়, সে উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা যেন ভয় না পেয়ে সচেতনতার সাথে প্রযুক্তি ব্যবহার করতে পারে—শুভসংঘ সবসময় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।"

​সেমিনারের শেষ পর্বে শিক্ষার্থীরা সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে তাদের নানা কৌতুহল ও সমস্যার সমাধান জেনে নেয়। পরিশেষে প্রধান শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও উপস্থিত ১২০ জন শিক্ষার্থীকে শুভসংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news