Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৯ জুলাই ২০২৬ | ০৩:১৬ অপরাহ্ন

র‌্যাবের অভিযানে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারের রামুর ৯নং খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা এলাকায় একটি সংঘবদ্ধ দল ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও ধারালো সরঞ্জাম নিয়ে অবস্থান নেয়ার খবর পাওয়া যায়।

উক্ত সংবাদে সিপিএসসি, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিঃ ভোরে ওই এলাকায় এক বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকার মোঃ শাহজাহান (৩৬) এর বসতবাড়ির উত্তর পাশের পুকুর সংলগ্ন ফাঁকা স্থান থেকে পরিত্যক্ত ও লুকায়িত অবস্থায় দেশীয় তৈরি একনলা বন্দুক ৩টি এবং দেশীয় তৈরি ধারালো অস্ত্র (দা) ৩টি কাঠের হাতলযুক্ত অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো সরঞ্জামসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


র‌্যাবের অভিযানে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার