Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষাপেলো দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত

নিজস্ব প্রতিনিধি Two trains escape head-on collision

বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন, লোকো মাস্টারের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে নিশ্চিত বড় ধরনের ট্রেন দুর্ঘটনা।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানাই,  বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি ট্রেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিশ্চিত সংঘর্ষের আশঙ্কায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে  ৫ জন যাত্রী আহত হন। তবে শেষ মুহূর্তে ট্রেন দুটি থেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ট্রেনটি সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে ঢুকে পড়ে। একপর্যায়ে দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসে। এ দৃশ্য দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের আশঙ্কায় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অন্তত ৫জন আহত হন।

পরে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনটি সিগন্যাল ও লাইন ক্লিয়ারেন্স পাওয়ার আগেই স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে কীভাবে একই সময়ে একই লাইনে দুটি ট্রেন প্রবেশ করল, যাত্রী নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news