
রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিলধর্মপুর এলাকায় খান ফাউন্ডেশন, ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় সহিংসতা প্রতিরোধ ও আইনগত সচেতনতা বিষয়ক কমিউনিটি ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে বিলধর্মপুর রফিকুলের চাতাল প্রাঙ্গণে বাস্তবায়ন সহযোগী সংস্থা সমতা নারী কল্যাণ সংস্থা আয়োজন এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং নাগরিকতা জিএফএ কারিগরি সহযোগিতায় কমিউনিটি ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খান ফাউন্ডেশন প্রকল্প সমন্বয়কারী ওমর আলী। সহিংসতা প্রতিরোধ ও আইনগত সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন জজকোর্ট রাজশাহীর অ্যাডভোকেট মোঃ রুবাইয়াৎ কায়সার আহমেদ ও অ্যাডভোকেট শামীমা আক্তার মায়া।
এসময় উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশন ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ ইকবাল কবির, সমতা নারী কল্যাণ সংস্থার ফাইন্যান্স কো-অডিনেটর বুলবুল ইসলাম, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার, খান ফাউন্ডেশন (দূর্গাপুর-চারঘাট) প্রকল্প কর্মকর্তা শিরিনা আকতার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহিংসতা প্রতিরোধ ও আইনগত সচেতনতা বিষয়ক কমিউনিটি ক্যাম্পইন অনুষ্ঠানে বক্তারা বিনামূল্যে আইনি সহায়তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সহিংসতা, ইভটিজিং, বাল্যবিবাহ, দেনমোহর, খোরপোশ, যৌতুকসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
গ্রামীণ জনপদের সাধারণ মানুষের নানামুখী প্রতিবন্ধকতা, অধিকার রক্ষা এবং সংকট দূরীকরণে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা। সেইসাথে মাঠপর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষ যেন বিনামূল্যে আইনি সহায়তামূলক কার্যক্রম আরও জোরদারে সামাজিক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।