Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ জুলাই ২০২৬
০৬:৪৮ অপরাহ্ন

বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমলো

অনলাইন ডেস্ক Furnace oil price

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কমিশন এ সিদ্ধান্তের কথা জানায়। নতুন নির্ধারিত মূল্য বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে জুলাই মাসেও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত এই জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল। সে সময় প্রতি লিটারের মূল্য ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, জুলাইয়ের তুলনায় আগস্টে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম আরও ৮ টাকা ৭১ পয়সা কমল। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির ব্যয় কমাতে এই নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news