Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ জুলাই ২০২৬
০৩:৪৩ অপরাহ্ন

আবার দেখা হবে- সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি, কার উদ্দেশ্যে লিখলেন প্রভা

অনলাইন ডেস্ক Actress Sadia Jahan Prabha

আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি।


তবে ব্যক্তিজীবন কিংবা মনের কথা প্রকাশ্যে খুব একটা বলতে দেখা যায় না তাকে।

মাঝেমধ্যে রহস্যময় কোনো পোস্ট কিংবা আবেগঘন ক্যাপশনে ভক্তদের মনে তৈরি করেন নানা প্রশ্ন।


এবারও তেমনই এক পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন প্রভা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।


ছবিগুলোতে সফট প্যাস্টেল রঙের পোশাক, মিনিমাল সাজ ও গ্রেসফুল এথনিক লুকে দেখা গেছে তাকে। খোলা চুলে হালকা গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজে বেশ স্নিগ্ধ অবয়বে ধরা দিয়েছেন প্রভা।

তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে এর সঙ্গে দেওয়া অভিনেত্রীর ক্যাপশন। সেখানে প্রভা লেখেন, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে- সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’


তার এমন আবেগঘন বার্তাই এখন কৌতূহল বাড়িয়েছে ভক্তদের মধ্যে। কারণ, ক্যাপশনে কাউকে সরাসরি উল্লেখ করেননি অভিনেত্রী। ফলে প্রশ্ন উঠেছে- কাকে উদ্দেশ্য করে এমন কথা লিখলেন প্রভা?


কেউ মনে করছেন, জীবনের কোনো প্রিয় মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এমন কথা লিখেছেন অভিনেত্রী। আবার কারও ধারণা, এটি হতে পারে তার ব্যক্তিগত কোনো অনুভূতির বহিঃপ্রকাশ। তবে ক্যাপশনের প্রকৃত অর্থ কিংবা এর পেছনের মানুষটি কে- সেটি অবশ্য খোলাসা করেননি প্রভা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news