Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ জুলাই ২০২৬
০৬:৪৪ অপরাহ্ন

বদলগাছীতে ফেক ফেসবুক আইডি থেকে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): Allegations of spreading baseless news from fake Facebook IDs

ফেক ফেসবুক আইডি থেকে উপজেলা যুবদলের এক নেতাকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে নওগাঁর বদলগাছীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের নেতারা অভিযোগ করেন, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) "বদলগাছী মিডিয়া" নামে একটি ফেসবুক আইডি থেকে উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুমিনুল ইসলাম মুন্নাকে নিয়ে একটি মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


সংবাদ সম্মেলনে মুমিনুল ইসলাম মুন্না বলেন, গত ৩০ জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে আমার ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে 'বদলগাছী মিডিয়া' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। ওই পোস্টের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এবং উপজেলা যুবদলকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।


তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি সাইবার সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল রাজা বলেন, বদলগাছীর সাংবাদিক সমাজ সবসময় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। কিন্তু 'বদলগাছী মিডিয়া' নামে একটি ফেসবুক আইডি থেকে আমাদের যুগ্ম আহ্বায়ককে নিয়ে যে পোস্ট করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এবং উপজেলা যুবদলকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে।


তিনি আরও অভিযোগ করেন, ওই ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে মুমিনুল ইসলাম মুন্নাকে নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট প্রকাশ করা হচ্ছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর মহিউদ্দিন আলমগীর বলেন, গত ৩০ জুলাই 'বদলগাছী মিডিয়া' নামের ফেসবুক আইডি থেকে যুবদল নেতা মুমিনুল ইসলাম মুন্নাকে নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বদলগাছীর সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ওই আইডির পরিচালকদের শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।


সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news