Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

থাকো, না হলে বিক্রি: ভিনিসিয়ুসকে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক Stay or sell: Real Madrid to sign Vinicius

ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার কঠোর অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকার সামনে দুটি পথই খোলা রেখেছে ক্লাবটি—হয় নতুন চুক্তিতে স্বাক্ষর করে দলে থাকতে হবে, নয়তো চলতি গ্রীষ্মেই তাকে বিক্রির প্রক্রিয়া শুরু করবে রিয়াল।


২০২৭ সাল পর্যন্ত ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি থাকলেও নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের আলোচনা অচলাবস্থায় রয়েছে। রিয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান প্রস্তাবের বাইরে আর কোনো বেতন বৃদ্ধি বা নতুন আলোচনা হবে না। প্রস্তাব গ্রহণ না করলে ভবিষ্যতে বিনা ট্রান্সফার ফিতে হারানোর ঝুঁকি এড়াতে তাকে বিক্রি করতে প্রস্তুত ক্লাবটি।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্সেনালের আগ্রহ ভিনিসিয়ুসের সম্ভাব্য দলবদলকে নতুন মাত্রা দিয়েছে। একই সঙ্গে নতুন কোচ জোসে মরিনিয়োর অধীনে রিয়ালের দল গঠনে পরিবর্তনের আভাসও মিলছে। দুই উইংয়ে খেলতে সক্ষম নতুন খেলোয়াড় আনার পরিকল্পনাও রয়েছে, যা ভিনিসিয়ুসের ওপর নির্ভরতা কমাতে পারে।


তবে কড়া অবস্থান নিলেও রিয়াল এখনো ভিনিসিয়ুসকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই বিবেচনা করছে। ক্লাবের দাবি, কোনো খেলোয়াড়ের জন্যই নির্ধারিত বেতন কাঠামো ভাঙা হবে না। ফলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে।


সূত্র: মার্কা

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news