নওহাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভূগরোইল এলাকার বিএনপির প্রবীণ নেতা আবুল কাশেমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি বার্ধক্যজনিত কারণে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পবা উপজেলার ভূগরোইল এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তিন মেয়ে, পাঁচ ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় পবা উপজেলার বায়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় গোরস্থানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, “নওহাটা পৌরসভার বিএপির প্রবীণ নেতা আবুল কাশেম ছিলেন একজন সৎ, বিনয়ী ও জনগণের আস্থাভাজন মানুষ। তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আদর্শ ও নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ অভিভাবক ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীকে হারালাম। নতুন প্রজন্মের উচিত তাঁর সততা, ত্যাগ ও জনসেবার আদর্শ থেকে শিক্ষা নেওয়া।
মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।” এছাড়াও আরও উপস্থিত ছিলেন- কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।