Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০২ আগস্ট ২০২৬ | ০৪:০৫ অপরাহ্ন

গোদাগাড়ীতে সাবেদুল হত্যা॥ আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মুক্তার হোসেন,গোদাগাড়ী (রাজশাহী): ০২ আগস্ট ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে সাবেদুল (৩৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার রাজাবাড়ী হাটে 'সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফের সভাপতিত্বে এলাকার সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।

রবিবার ২ আগস্ট সকাল ১০টায় ‘সচেতন নাগরিক সমাজ, রাজাবাড়ী হাট’-এর ব্যানারে রাজাবাড়ীহাটে এই কর্মসূচি পালন করা হয়।


বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফের সভাপতিত্বে এবং ছাত্রনেতা বেদারউদ্দীন বিদ্যুতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম পিয়ারুল, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক নাসিরউদ্দীন বাবু, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি গোদাগাড়ীর সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস, দেওপাড়া ইউপি সদস্য আব্দুল বাকী, সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান, আল আমিন, সমাজসেবক রবিউল ইসলাম তুহিন এবং সমাজসেবক আবু মুশা ক্রম। মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন নিহত সাবেদুলের বাবা কামাল হোসেন ও মা আবিদা বেগম।


মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেদুলকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো সাধারণ মৃত্যু বা দুর্ঘটনা নয়। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল রহস্য উন্মোচন করে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


কান্নাজড়িত কণ্ঠে নিহত সাবেদুলের বাবা কামাল হোসেন ও মা আবিদা বেগম বলেন, "আমার নিরপরাধ ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই, সঠিক বিচার চাই। প্রশাসনের কাছে আকুল আবেদন, আমাদের বুক খালি করার পেছনের অপরাধীদের যেন একটি দিনও ছাড় দেওয়া না হয়।"


উল্লেখ্য, গত ২৬শে জুলাই সকাল আনুমানিক ৬টার দিকে রাজাবাড়ী চেকপোস্টের সামনে, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে সাবেদুলের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি: বিজয় বাংলা