Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ আগস্ট ২০২৬
০৪:২১ অপরাহ্ন

সীমান্তবর্তী মানুষের মাঝে পঞ্চগড় ১৮ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Providing free medical care

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড  বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিনব্যাপী ১৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এই বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। এলাকার শত শত সাধারণ মানুষ এই সেবায় অংশ নেন।


আটোয়ারীর ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। এ সময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সীমান্ত এলাকার প্রায় ৪৫০ থেকে ৫০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে প্রয়োজনীয় ওষুধও তুলে দেওয়া হয়।


বিজিবি কর্তৃপক্ষ জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে নিয়মিতভাবে মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে বর্তমান বর্ষা মৌসুমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news