Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৪ আগস্ট ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ন

আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক ০৪ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় তাৎক্ষণিক কূটনৈতিক সমাধানের আশা ম্লান হয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।


মার্কিন ব্রেন্ট ক্রুডের মূল্য ৬২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। আগের সেশনে ৭ শতাংশের বড় পতন ও তিন সপ্তাহের সর্বনিম্ন অবস্থান থেকে এই মূল্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।


একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড ৬১ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে। এর আগের সেশনে ডব্লিউটিআই ক্রুডের দাম ৫ শতাংশের বেশি কমে এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।


সূত্র: আল জাজিরা

--সংগৃহীত ছবি