Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ আগস্ট ২০২৬
০২:৫৩ অপরাহ্ন

রাজধানীতে ‘গুরুতর তাপ সতর্কতা’ জারি করল দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক South Korea issues 'severe heat warning'

দৈনিক তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠার পর রাজধানী সিউলজুড়ে ‘গুরুতর তাপ সতর্কতা’ জারি করেছে দক্ষিণ কোরিয়া। গ্যাংনাম, সোংপা, গাংসেও, গাওনাকসহ রাজধানীর ১১টি ডিস্ট্রিক্ট বা উপশহরের সবগুলোতে জারি করা হয়েছে এই সতর্কতা।


অবশ্য এবারই প্রথম এই সতর্কতা জারি হলো— এমন নয়। এর আগে জুন মাসে যখন তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে ঠেকেছিল, সে সময়ও ‘গুরুতর তাপ সতর্কতা’ জারি করেছিল দক্ষিণ কোরিয়া।


তবে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম এক বছরে দু’বার ‘গুরুতর তাপ সতর্কতা’ জারি করা হলো।


এবারের গ্রীষ্মে টানা তাপপ্রবাহের কারণে সিউলজুড়ে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। গতকাল সোমবার রাজধানীতে অতি গরমের কারণে হিটস্ট্রোকের শিকার হয়েছেন ১৮ জন। দেশটির সরকারি বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজের তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন ১৮৫ জন।


গরমজনিত অসুস্থতা এড়াতে ও জনগণকে স্বস্তি দিতে শহরের কমিউনিটি সেন্টার, শেল্টার সেন্টারগুলোকে অস্থায়ী ‘কুলিং স্টেশনে’ রূপান্তর করেছে সরকার। সিউলে বর্তমানে এ রকম ৪০০ কুলিং সেন্টার রয়েছে।


তারপর দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, খুব প্রয়োজন না হলে লোকজন যেন বাড়িতে অবস্থান করেন এবং প্রচুর পরিমাণে পানি পান করেন।


সূত্র : আনাদোলু এজেন্সি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news