২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদের পতনের দিনটিকে স্মরণীয় করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহাসিক জনসভার। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন চত্বরে এক ঐতিহাসিক জনসভার অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া জাকা।
বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানসহ অন্যরা। উপজেলা বিএনপি, রহনপুর পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।