Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৬ আগস্ট ২০২৬ | ০২:০৫ অপরাহ্ন

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করবো : পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ০৬ আগস্ট ২০২৬

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। আমরা জুলাই সনদের প্রত্যেকটি পৃষ্ঠা, প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করবো।

বুধবার (৫ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটােরিয়ামে বোদা উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই শহীদদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির আলাপকালে তিনি এসব কথা বলেন।  

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ ও নিরলস সংগ্রামের মধ্য দিয়ে আরেকটি বিজয় অর্জিত হয়েছে। নতুন করে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার মুক্ত হয়েছে। আমরা যারা একাত্তরকে ধারণ করি, আমরা বিশ্বাস করি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা মানচিত্র ও স্বাধীনতা পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, আমরা যেন দ্বিতীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তারা দেশের উন্নয়নে বিশ্বাসী নয়।

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এ সময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদৌস চিম্ময়সহ বোদা উপজেলার জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী জুলাই যুদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা শেষে জেলা পরিষদের অর্থায়নে বোদা উপজেলার স্কুলগামী ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২৬-২৭ অর্থ বছরে জেলা পরিষদ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বাই সাইকেল বিতরণ করেন। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের আয়োজনে নব নির্মিত হিমালিকা শিশু পার্কের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।


পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ