Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৬ আগস্ট ২০২৬ | ০৩:১৫ অপরাহ্ন

বদলগাছীতে মুক্তিনগর দাখিল মাদ্রাসার নব নির্মিত নতুন ভবন উদ্বোধনে এমপি ফজলে হুদা বাবুল

প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):- ০৬ আগস্ট ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার মুক্তিনগর দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন ৪৮,নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।


উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কাটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


০৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিনগড় দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু সহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ সময় সংসদ সদস্য ফজলে হুদা বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, নতুন ভবন নির্মাণের ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে। এতে শিক্ষার্থীরা আরও সুন্দর ও মনোরম পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।


অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।


নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।