Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী সরকারি মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি, পুষ্পাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

জেসিকা শেখ, রাজশাহী: Rally on the occasion of July Uprising Day

‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী সরকারি মহিলা কলেজে বুধবার (৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।

কর্মসূচির শুরুতে কলেজের সকল বিভাগ পৃথকভাবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে। পরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেন।


পরে কলেজ মিলনায়তনে দেয়াল ম্যাগাজিন প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. ব্রজেন্দ্র নাথ সরকার এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. তৌরেজ হোসেন। সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. মোজাফফর হোসাইন।

প্রধান অতিথি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news