Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ আগস্ট ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, এসএসসির ফল ১০ আগস্ট

অনলাইন ডেস্ক First class admission lottery, SSC results on August 10

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো প্রকার পরীক্ষা নেওয়া হবে না, শতভাগ লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথম শ্রেণি বাদে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত অন্যান্য সব শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগের নিয়মেই ভর্তি পরীক্ষার মাধ্যমে পরিচালিত হবে।


একই সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news